বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কাপ ও ট্রফি তালিকা
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন— WBPSC, WBCS, WBP, Railway, SSC, Bank ইত্যাদিতে খেলার সঙ্গে যুক্ত কাপ ও ট্রফি সংক্রান্ত প্রশ্ন নিয়মিত আসে। নিচে বিভিন্ন খেলা অনুযায়ী ট্রফিগুলোর পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো।
| ক্র: নং | ট্রফি / কাপের নাম | খেলা | আয়োজক দেশ / অঞ্চল |
|---|---|---|---|
| ১ | অ্যাসেজ কাপ | ক্রিকেট | ইংল্যান্ড ও ওয়েলস |
| ২ | এশিয়া কাপ | ক্রিকেট | এশিয়া |
| ৩ | ইরানী ট্রফি | ক্রিকেট | ভারত |
| ৪ | আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সংযোজিত | ক্রিকেট | আন্তর্জাতিক |
| ৫ | গাভাস্কার বর্ডার ট্রফি | ক্রিকেট | ভারত ও অস্ট্রেলিয়া |
| ৬ | জিলেট কাপ | ক্রিকেট | ভারত |
| ৭ | জওহরলাল নেহেরু কাপ | ক্রিকেট | আন্তর্জাতিক |
| ৮ | টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযোজিত | ক্রিকেট | আন্তর্জাতিক |
| ৯ | দলিপ ট্রফি | ক্রিকেট | ভারত |
| ১০ | দেওধর ট্রফি | ক্রিকেট | ভারত |
| ১১ | বেনসন এবং হেজেস কাপ | ক্রিকেট | ইংল্যান্ড |
| ১২ | বিজয় হাজারে ট্রফি | ক্রিকেট | ভারত |
| ১৩ | বিজয় মার্চেন্ট ট্রফি | ক্রিকেট | ভারত |
| ১৪ | মঈনউদ্দৌলা গোল্ড কাপ | ক্রিকেট | ভারত |
| ১৫ | রঞ্জি ট্রফি | ক্রিকেট | ভারত |
| ১৬ | রথম্যান্স কাপ | ক্রিকেট | আন্তর্জাতিক |
| ১৭ | সাহারা কাপ | ক্রিকেট | পাকিস্তান ও ভারত |
| ১৮ | সি কে নাইডু ট্রফি | ক্রিকেট | ভারত |
| ১৯ | সৈয়দ মুশতাক আলী ট্রফি সংযোজিত | ক্রিকেট | ভারত |
| ২০ | অগাস্টা মাস্টার্স | গলফ | আন্তর্জাতিক |
| ২১ | ওয়াকার কাপ সংযোজিত | গলফ | আন্তর্জাতিক |
| ২২ | প্রিন্স ওয়েলস কাপ | গলফ | ইংল্যান্ড |
| ২৩ | ব্রিটিশ ওপেন | গলফ | আন্তর্জাতিক |
| ২৪ | রাইডার কাপ সংযোজিত | গলফ | আন্তর্জাতিক |
| ২৫ | ডার্বি | ঘোড়া দৌড় | আন্তর্জাতিক |
| ২৬ | আমেরিকান কাপ | নৌচালনা | অস্ট্রেলিয়া |
| ২৭ | ইজরা কাপ সংযোজিত | পোলো | ভারত |
| ২৮ | এজা কাপ | পোলো | ভারত |
| ২৯ | রাধামোহন কাপ | পোলো | ভারত |
| ৩০ | আইএফএ শিল্ড | ফুটবল | ভারত |
| ৩১ | ইউরো কাপ সংযোজিত | ফুটবল | ইউরোপ |
| ৩২ | ইউরোপীয় কাপ | ফুটবল | ইউরোপ |
| ৩৩ | ইউরোপীয় চ্যাম্পিয়ন ক্লাব কাপ | ফুটবল | আন্তর্জাতিক |
| ৩৪ | উয়েভা চ্যাম্পিয়নশিপ | ফুটবল | আন্তর্জাতিক |
| ৩৫ | কলম্বো কাপ | ফুটবল | আন্তর্জাতিক |
| ৩৬ | কনফেডারেশন কাপ | ফুটবল | আন্তর্জাতিক |
| ৩৭ | কোপা আমেরিকা সংযোজিত | ফুটবল | আন্তর্জাতিক |
| ৩৮ | গ্রে কাপ | ফুটবল | যুক্তরাষ্ট্র ও কানাডা |
| ৩৯ | জুলে রিমে ট্রফি | ফুটবল | আন্তর্জাতিক |
| ৪০ | ডিসিএম ট্রফি | ফুটবল | ভারত |
| ৪১ | ডুরান্ড কাপ | ফুটবল | ভারত |
| ৪২ | প্রিমিয়ার লীগ ট্রফি | ফুটবল | আন্তর্জাতিক |
| ৪৩ | বান্দরকর ট্রফি | ফুটবল | ভারত |
| ৪৪ | বিসি রায় ট্রফি | ফুটবল | ভারত |
| ৪৫ | ফিফা বিশ্বকাপ | ফুটবল | আন্তর্জাতিক |
| ৪৬ | মারডেকা কাপ | ফুটবল | এশিয়া |
| ৪৭ | রোভার্স কাপ | ফুটবল | ভারত |
| ৪৮ | লীগ চ্যাম্পিয়নশিপ ট্রফি | ফুটবল | আন্তর্জাতিক |
| ৪৯ | সন্তোষ ট্রফি | ফুটবল | ভারত |
| ৫০ | সুব্রত কাপ | ফুটবল | ভারত |
| ৫১ | অমৃত দীওয়ান কাপ | ব্যাডমিন্টন | ভারত |
| ৫২ | উবের কাপ | ব্যাডমিন্টন | আন্তর্জাতিক |
| ৫৩ | কনিকা কাপ | ব্যাডমিন্টন | ভারত |
| ৫৪ | থমাস কাপ | ব্যাডমিন্টন | আন্তর্জাতিক |
| ৫৫ | মালয়েশিয়ান ওপেন | ব্যাডমিন্টন | আন্তর্জাতিক |
| ৫৬ | সুদীর্মান কাপ সংযোজিত | ব্যাডমিন্টন | আন্তর্জাতিক |
| ৫৭ | বর্ধমান ট্রফি | ভার উত্তোলন | ভারত |
| ৫৮ | কলকাতা কাপ | রাগবি | ইংল্যান্ড ও স্কটল্যান্ড |
| ৫৯ | অস্ট্রেলিয়ান ওপেন | লন টেনিস | আন্তর্জাতিক |
| ৬০ | ইউ এস ওপেন | লন টেনিস | আন্তর্জাতিক |
| ৬১ | উইম্বলডন | লন টেনিস | আন্তর্জাতিক |
| ৬২ | ডেভিস কাপ | লন টেনিস | আন্তর্জাতিক |
| ৬৩ | ফ্রেঞ্চ ওপেন | লন টেনিস | আন্তর্জাতিক |
| ৬৪ | হপম্যান কাপ | লন টেনিস | আন্তর্জাতিক |
| ৬৫ | আগা খান কাপ | হকি | ভারত |
| ৬৬ | আজলান শাহ কাপ | হকি | আন্তর্জাতিক |
| ৬৭ | চ্যাম্পিয়ন্স ট্রফি | হকি | আন্তর্জাতিক |
| ৬৮ | ধ্যানচাঁদ ট্রফি সংযোজিত | হকি | ভারত |
| ৬৯ | বেটন কাপ | হকি | ভারত |
| ৭০ | মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ | হকি | ভারত |
| ৭১ | রাঙ্গেশ্বরী কাপ | হকি | ভারত |
| ৭২ | লেডি রতন টাটা ট্রফি | হকি | ভারত |
| ৭৩ | সিন্ধিয়া গোল্ড কাপ | হকি | ভারত |
| ৭৪ | স্ট্যানলি কাপ | হকি | আমেরিকা |
খেলার সঙ্গে যুক্ত কাপ ও ট্রফি তালিকা PDF
❓ সাধারণ জিজ্ঞাসা (Frequently Asked Questions)
ভারতের সবচেয়ে প্রাচীনতম এবং বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট হলো ডুরান্ড কাপ (Durand Cup), যা ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া ডিসিএম ট্রফি (DCM Trophy) ও আইএফএ শিল্ড (IFA Shield) ভারতের প্রাচীন ফুটবল টুর্নামেন্টগুলির মধ্যে অন্যতম।
ভারতের প্রাচীনতম হকি টুর্নামেন্ট হলো বেটন কাপ (Beighton Cup), যা ১৮৯৫ সালে কলকাতায় শুরু হয়েছিল।
দুটিই ভারতের অভ্যন্তরীণ ফার্স্ট-ক্লাস ক্রিকেট প্রতিযোগিতা। তবে রঞ্জি ট্রফি (Ranji Trophy) হলো টেস্ট বা রেড-বল ফরম্যাটের ম্যাচ, আর বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) হলো ৫০ ওভারের লিস্ট-এ (List-A) বা ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট প্রতিযোগিতা।
সন্তোষ ট্রফি (Santosh Trophy) হলো ভারতের জাতীয় পর্যায়ের ফুটবলের একটি অন্যতম শীর্ষ টুর্নামেন্ট।
দুটিই আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট। থমাস কাপ (Thomas Cup) আন্তর্জাতিক পুরুষ ব্যাডমিন্টন দলের চ্যাম্পিয়নশিপ এবং উবের কাপ (Uber Cup) হলো আন্তর্জাতিক নারী ব্যাডমিন্টন দলের বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
লন টেনিসের ৪টি প্রধান গ্র্যান্ড স্ল্যাম হলো— অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউ এস ওপেন।
ডেভিস কাপ (Davis Cup) এবং হপম্যান কাপ (Hopman Cup) দুটিই আন্তর্জাতিক লন টেনিস (Tennis) টুর্নামেন্টের সঙ্গে যুক্ত।
আগা খান কাপ (Aga Khan Cup) এবং আজলান শাহ কাপ (Azlan Shah Cup) দুটিই আন্তর্জাতিক ও জাতীয় স্তরের বিখ্যাত হকি (Hockey) টুর্নামেন্ট।
রাইডার কাপ (Ryder Cup) হলো পুরুষদের গলফ (Golf) খেলার একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ট্রফি।
বিসি রায় ট্রফি (BC Roy Trophy) ভারতের জুনিয়র জাতীয় স্তরের (অনূর্ধ্ব-১৫/অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের সঙ্গে যুক্ত।
