The historical background of the Indian Constitution can be traced to many regulations and acts passed before Indian Independence. Read further to learn the evolution of the Constitution comprehensively.
ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমির উৎস ভারতের স্বাধীনতার পূর্বে ব্রিটিশ আমলে প্রণীত বিভিন্ন রেগুলেশন ও আইনের মধ্যে নিহিত। সংবিধানের এই বিবর্তন সম্পর্কে বিশদ আলোচনা নিচে দেওয়া হলো।
Before 1947, India was divided into two main entities – British India which consisted of 11 provinces and the Princely states ruled by Indian princes under a subsidiary alliance policy.
১৯৪৭ সালের পূর্বে ভারত দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল—ব্রিটিশ ভারত (যা ১১টি প্রদেশ নিয়ে গঠিত ছিল) এবং দেশীয় রাজ্যসমূহ (যা অধীনতামূলক মিত্রতা নীতি বা ব্রিটিশ আনুগত্যের অধীনে দেশীয় রাজাদের দ্বারা শাসিত হতো)।
The two entities merged to form the Indian Union, but many of the legacy systems in British India are followed even now. Indian democracy is a Parliamentary form of democracy where the executive is responsible to the Parliament. The Parliament has two houses – Lok Sabha and Rajya Sabha. Also, the type of governance is Federal, i.e., there is a separate executive and legislature at the Center and States. We also have self-governance at local government levels.
এই দুটি সত্তা একত্রিত হয়ে ভারতীয় সংঘ গঠিত হয়, তবে ব্রিটিশ ভারতের বহু প্রাতিষ্ঠানিক ঐতিহ্য আজও বিদ্যমান। ভারতীয় গণতন্ত্র একটি সংসদীয় পদ্ধতি যেখানে শাসনবিভাগ সংসদের কাছে দায়বদ্ধ। সংসদে দুটি কক্ষ রয়েছে—লোকসভা ও রাজ্যসভা। এছাড়া শাসনকাঠামো যুক্তরাষ্ট্রীয়, অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের জন্য পৃথক শাসন ও আইনবিভাগ রয়েছে এবং স্থানীয় স্তরে স্বশাসন বিদ্যমান।
- 1. REGULATING ACT OF 1773
- 2. PITT’S INDIA ACT OF 1784
- 3. CHARTER ACT OF 1813
- 4. CHARTER ACT OF 1833
- 5. CHARTER ACT OF 1853
- 6. GOVERNMENT OF INDIA ACT OF 1858
- 7. INDIAN COUNCILS ACT OF 1861
- 8. INDIAN COUNCILS ACT OF 1892
- 9. INDIAN COUNCILS ACT OF 1909 (MORLEY-MINTO)
- 10. GOVERNMENT OF INDIA ACT OF 1919 (MONTAGU-CHELMSFORD)
- 11. GOVERNMENT OF INDIA ACT OF 1935
- 12. INDIAN INDEPENDENCE ACT OF 1947
- 13. KEY TAKEAWAYS & POINTS TO BE NOTED
- 14. RELATED POSTS
- 15. FREQUENTLY ASKED QUESTIONS
Regulating Act of 1773
- The first step was taken by the British Parliament to control and regulate the affairs of the East India Company in India. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য ব্রিটিশ সংসদ কর্তৃক গৃহীত এটিই ছিল প্রথম পদক্ষেপ।
- It designated the Governor of Bengal (Fort William) as the Governor-General (of Bengal). Warren Hastings became the first Governor-General of Bengal. বাংলার গভর্নর পদটিকে 'বাংলার গভর্নর-জেনারেল' পদে রূপান্তরিত করা হয়। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর-জেনারেল।
- Executive Council of the Governor-General was established (Four members). There was no separate legislative council. গভর্নর-জেনারেলকে সহায়তার জন্য চার সদস্যের একটি নির্বাহী পরিষদ গঠন করা হয়। তখন কোনো পৃথক আইন পরিষদ ছিল না।
- It subordinated the Governors of Bombay and Madras to the Governor-General of Bengal. বোম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নরদের বাংলার গভর্নর-জেনারেলের অধীনস্থ করা হয়।
- The Supreme Court was established at Fort William (Calcutta) as the Apex Court in 1774. ১৭৭৪ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ামে শীর্ষ আদালত হিসেবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় (প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে)।
- It prohibited servants of the company from engaging in any private trade or accepting bribes from the natives. কোম্পানির কর্মচারীদের নিজস্ব ব্যক্তিগত ব্যবসা পরিচালনা এবং ভারতীয়দের থেকে উপহার বা ঘুষ গ্রহণ নিষিদ্ধ করা হয়।
- The Court of Directors (the governing body of the company) was required to report on its revenue, civil, and military affairs in India. কোম্পানির পরিচালকমণ্ডলীকে (Court of Directors) ভারতের রাজস্ব, সামরিক ও বেসামরিক বিষয়াদি ব্রিটিশ সরকারকে জানানো বাধ্যতামূলক করা হয়।
Pitt’s India Act of 1784
- Distinguished between commercial and political functions of the company. কোম্পানির বাণিজ্যিক এবং রাজনৈতিক কার্যাবলিকে সুস্পষ্টভাবে পৃথক করা হয়।
- Allowed the Court of Directors to manage commercial affairs but created a new body called the Board of Control to manage political affairs (System of Double Government). বাণিজ্যিক কাজের জন্য 'কোর্ট অব ডিরেক্টর্স' এবং রাজনৈতিক বিষয়ের জন্য নতুন 'বোর্ড অব কন্ট্রোল' গঠন করে দ্বৈত শাসন চালু করা হয়।
- Reduced the strength of the Governor General’s council to three members. গভর্নর-জেনারেলের পরিষদের সদস্য সংখ্যা চার থেকে কমিয়ে তিনজনে নামিয়ে আনা হয়।
- Placed Indian affairs under the direct control of the British Government. Company’s territories in India were called “the British possessions in India”. ভারতে কোম্পানির অধীনস্থ অঞ্চলকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে "ভারতে ব্রিটিশ অধিকৃত এলাকা" হিসেবে আখ্যায়িত করা হয়।
- Governor’s councils were established in Madras and Bombay. মাদ্রাজ ও বোম্বেতেও অনুরূপ গভর্নর পরিষদ গঠন করা হয়।
Charter Act of 1813
- The Company’s monopoly over Indian trade was terminated; Trade with India was opened to all British subjects (except for trade in tea and trade with China). ভারতীয় বাণিজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার বিলুপ্ত করা হয় এবং সকল ব্রিটিশ বণিকের জন্য উন্মুক্ত করা হয় (কেবল চা ও চীনের সাথে বাণিজ্য ব্যতীত)।
- Allotted 1 lakh rupees annually for the promotion of education in India. ভারতীয়দের শিক্ষার প্রসারের জন্য বার্ষিক ১ লক্ষ টাকা বরাদ্দের বিধান রাখা হয়।
Charter Act of 1833
- Governor-General of Bengal was redesignated as the Governor-General of India. Lord William Bentinck became the First Governor-General of India. বাংলার গভর্নর-জেনারেলকে 'ভারতের গভর্নর-জেনারেল' করা হয়। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ছিলেন ভারতের প্রথম গভর্নর-জেনারেল।
- This was the final step towards legislative centralization in British India by depriving Bombay and Madras of their legislative powers. বোম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সির আইন প্রণয়নের ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীকরণের চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়।
- The Act ended the activities of the East India Company as a commercial body, making it a purely administrative body. ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে একে একটি বিশুদ্ধ প্রশাসনিক সংস্থায় পরিণত করা হয়।
- Introduced a Law Member (Macaulay) into the Governor-General's Council. গভর্নর-জেনারেলের কাউন্সিলে একজন আইন সদস্য (লর্ড মেকলে) যুক্ত করা হয়।
Charter Act of 1853
- The legislative and executive functions of the Governor-General’s Council were separated for the first time. গভর্নর-জেনারেলের কাউন্সিলের আইন প্রণয়ন ও প্রশাসনিক কার্যাবলিকে প্রথমবারের মতো পৃথক করা হয়।
- Created a 6-member Indian (Central) Legislative Council. Four members were appointed by local governments of Madras, Bombay, Bengal, and Agra (local representation). ৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আইন পরিষদ গঠন করা হয় এবং মাদ্রাজ, বোম্বে, বাংলা ও আগ্রার স্থানীয় সরকার থেকে ৪ জন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়।
- Introduced an open competition system for recruitment of civil servants (Macaulay Committee on ICS appointed in 1854). সিভিল সার্ভিস নিয়োগের জন্য উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
Government of India Act of 1858
- The rule of the Company was replaced by the rule of the British Crown in India following the 1857 Revolt. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজমুকুটের ওপর ন্যস্ত হয়।
- The powers of the Crown were exercised by the Secretary of State for India, assisted by a 15-member Council of India. ভারত শাসনের পূর্ণ কর্তৃত্ব দেওয়া হয় 'ভারত সচিব' (Secretary of State for India)-কে এবং তাঁকে সহায়তার জন্য ১৫ সদস্যের 'কাউন্সিল অব ইন্ডিয়া' গঠন করা হয়।
- The Governor-General of India was made the Viceroy of India. Lord Canning became the first Viceroy of India. ভারতের গভর্নর-জেনারেলকে 'ভারতের ভাইসরয়' উপাধি দেওয়া হয়। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়।
- Abolished the Board of Control and Court of Directors, ending the system of Double Government. বোর্ড অব কন্ট্রোল ও কোর্ট অব ডিরেক্টর্স বিলুপ্ত করে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়।
Indian Councils Act of 1861
- Introduced Indian representation in institutions; 3 Indians (Raja of Benaras, Maharaja of Patiala, Sir Dinkar Rao) were nominated as non-official members to the Legislative Council. আইন পরিষদে ভারতীয়দের প্রতিনিধিত্ব শুরু হয়; বেনারসের রাজা, পাতিয়ালার মহারাজা এবং স্যার দিনকর রাও আইন পরিষদে মনোনীত হন।
- Initiated the process of decentralization by restoring legislative powers to Bombay and Madras Presidencies. বোম্বে ও মাদ্রাজের আইন প্রণয়ন ক্ষমতা ফিরিয়ে দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু করা হয়।
- Accorded statutory recognition to the Portfolio System introduced by Lord Canning in 1859. ১৮৫৯ সালে লর্ড ক্যানিং কর্তৃক প্রবর্তিত পোর্টফোলিও বা বিভাগীয় বণ্টন ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়।
- Empowered the Viceroy to issue Ordinances during emergencies without the concurrence of the Legislative Council. জরুরি অবস্থায় আইন পরিষদের সম্মতি ছাড়াই ভাইসরয়কে অধ্যাদেশ (Ordinance) জারির ক্ষমতা দেওয়া হয়।
Indian Councils Act of 1892
- Introduced indirect elections (nomination based on recommendations of universities, district boards, etc.). বিশ্ববিদ্যালয়, জেলা বোর্ড ইত্যাদির সুপারিশের ভিত্তিতে পরোক্ষ নির্বাচন ব্যবস্থার প্রাথমিক সূচনা ঘটে।
- Enlarged the size and functions of the Legislative Councils, giving them the power to discuss the Budget and address questions to the Executive. আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় এবং বাজেট আলোচনা ও শাসনবিভাগকে প্রশ্ন করার সীমিত অধিকার দেওয়া হয়।
Indian Councils Act of 1909 (Morley-Minto Reforms)
- This Act is popularly known as the Morley-Minto Reforms. It introduced direct elections to legislative councils for the first time. এই আইনটি 'মর্লে-মিন্টো সংস্কার' নামে পরিচিত। এর মাধ্যমে আইন পরিষদে প্রথমবারের মতো প্রত্যক্ষ নির্বাচন প্রবর্তন করা হয়।
- The members of the Central (Imperial) Legislative Council were increased from 16 to 60. কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা ১৬ থেকে বৃদ্ধি করে ৬০ করা হয়।
- Introduced a system of communal representation for Muslims by accepting the concept of a ‘separate electorate’ (Lord Minto is known as the Father of Communal Electorate). মুসলমানদের জন্য পৃথক নির্বাচকমণ্ডলী প্রবর্তন করে সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব চালু করা হয় (লর্ড মিন্টোকে সাম্প্রদায়িক নির্বাচকমণ্ডলীর জনক বলা হয়)।
- Provided for the association of Indians with the executive councils of the Viceroy and Governors (Satyendra Prasad Sinha was the first Indian to join the Viceroy’s Executive Council as Law Member). ভাইসরয়ের নির্বাহী পরিষদে প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা আইন সদস্য হিসেবে যোগদান করেন।
Government of India Act of 1919 (Montagu-Chelmsford Reforms)
- Known as Montagu-Chelmsford Reforms. Demarcated and separated Central and Provincial subjects. এটি 'মন্ট্যাগু-চেেমসফোর্ড সংস্কার' নামে পরিচিত। কেন্দ্রীয় ও প্রাদেশিক বিষয়সমূহ পৃথক করা হয়।
- Introduced Dyarchy in the provinces; Provincial subjects were divided into Transferred (administered by Governor with Ministers) and Reserved (administered by Governor with Executive Council). প্রদেশগুলিতে দ্বৈত শাসন (Dyarchy) প্রবর্তন করা হয়; বিষয়গুলিকে 'হস্তান্তরিত' (মন্ত্রীদের সহায়তায়) ও 'সংরক্ষিত' (নির্বাহী পরিষদের সহায়তায়) দুটি ভাগে ভাগ করা হয়।
- Introduced bicameralism (Council of State and Legislative Assembly) and direct elections at the Centre for the first time. কেন্দ্রে প্রথমবারের মতো দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা (রাজ্য পরিষদ ও কেন্দ্রীয় বিধানসভা) ও প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা চালু হয়।
- Required that 3 of the 6 members of the Viceroy’s Executive Council (other than the Commander-in-Chief) be Indians. ভাইসরয়ের ৬ জন নির্বাহী সদস্যের মধ্যে ৩ জনকে ভারতীয় হওয়া বাধ্যতামূলক করা হয়।
- Provided for the establishment of a Public Service Commission (Central Public Service Commission set up in 1926) and separated provincial budgets from the central budget. পাবলিক সার্ভিস কমিশন গঠনের বিধান রাখা হয় (১৯২৬ সালে গঠিত) এবং কেন্দ্রীয় বাজেট থেকে প্রাদেশিক বাজেট পৃথক করা হয়।
Government of India Act of 1935
- Provided for the establishment of an All-India Federation consisting of Provinces and Princely States (which never came into being). প্রদেশ ও দেশীয় রাজ্যসমূহ নিয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র (All-India Federation) গঠনের প্রস্তাব করা হয় (যদিও তা বাস্তবায়িত হয়নি)।
- Divided legislative powers into three lists: Federal List (59 items), Provincial List (54 items), and Concurrent List (36 items). Residuary powers were given to the Viceroy. আইন প্রণয়ন ক্ষমতাকে তিনটি তালিকায় ভাগ করা হয়: যুক্তরাষ্ট্রীয় তালিকা (৫৯টি), প্রাদেশিক তালিকা (৫৪টি) এবং যৌথ তালিকা (৩৬টি)। অবশিষ্ট ক্ষমতা ভাইসরয়ের হাতে ন্যস্ত ছিল।
- Abolished Dyarchy in Provinces and introduced ‘Provincial Autonomy’. Proposed Dyarchy at the Centre. প্রদেশসমূহে দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে 'প্রাদেশিক স্বায়ত্তশাসন' চালু করা হয় এবং কেন্দ্রে দ্বৈত শাসন চালুর প্রস্তাব দেওয়া হয়।
- Introduced bicameralism in 6 out of 11 provinces (Assam, Bengal, Bihar, Bombay, Madras, and United Provinces). ১১টি প্রদেশের মধ্যে ৬টিতে (বাংলা, বোম্বে, মাদ্রাজ, বিহার, আসাম ও যুক্তপ্রদেশ) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা চালু হয়।
- Provided for the establishment of the Reserve Bank of India (RBI), Federal Court (established in 1937), and Provincial Public Service Commissions. Abolished the Council of India. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI), ফেডারেল কোর্ট (১৯৩৭) এবং প্রাদেশিক পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয় এবং কাউন্সিল অব ইন্ডিয়া বিলুপ্ত হয়।
Indian Independence Act of 1947
- Declared India as an independent and sovereign state from August 15, 1947, and provided for the partition of India into two dominions (India and Pakistan). ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করা হয় এবং ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডমিনিয়নে বিভক্ত করা হয়।
- Abolished the office of Viceroy and Secretary of State for India; designated the Governor-General as the constitutional (nominal) head. ভাইসরয় এবং ভারত সচিবের পদ বিলুপ্ত করা হয় এবং গভর্নর-জেনারেলকে সাংবিধানিক বা নামমাত্র প্রধান করা হয়।
- Assigned dual functions (Constituent and Legislative) to the Constituent Assembly, making it a fully sovereign body. ভারতীয় গণপরিষদকে সংবিধান রচনা এবং সাধারণ আইন প্রণয়ন উভয়ের পূর্ণ সার্বভৌম কর্তৃত্ব প্রদান করা হয়।
Points to be Noted & Key Milestones
- Laws made before the Charter Act of 1833 were called Regulations, while those made after were called Acts. ১৮৩৩ সালের চার্টার অ্যাক্টের পূর্বের আইনগুলিকে 'রেগুলেশন' এবং পরবর্তী আইনগুলিকে 'অ্যাক্ট' বা আইন বলা হতো।
- Lord Warren Hastings created the office of District Collector in 1772; judicial powers were separated from the Collector later by Lord Cornwallis. ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস জেলা কালেক্টর পদটি সৃষ্টি করেন; পরবর্তীতে লর্ড কর্নওয়ালিস কালেক্টরের হাত থেকে বিচার বিভাগীয় ক্ষমতা পৃথক করেন।
- Lord Mayo’s Resolution on financial decentralization (1870) initiated local governance in India. ১৮৭০ সালে লর্ড মেয়োর আর্থিক বিকেন্দ্রীকরণ প্রস্তাব ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের ভিত্তি স্থাপন করে।
- Lord Ripon’s Resolution of 1882 is hailed as the ‘Magna Carta’ of Local Self-Government. Lord Ripon is known as the 'Father of Local Self-Government in India'. ১৮৮২ সালের লর্ড রিপনের প্রস্তাবকে স্থানীয় স্বায়ত্তশাসনের 'ম্যাগনা কার্টা' বলা হয়। লর্ড রিপনকে ভারতে 'স্থানীয় স্বায়ত্তশাসনের জনক' বলা হয়।
- In 1924, the Railway Budget was separated from the General Budget on the recommendation of the Acworth Committee (1921). ১৯২১ সালের অ্যাকওয়ার্থ কমিটির সুপারিশের ভিত্তিতে ১৯২৪ সালে সাধারণ বাজেট থেকে রেল বাজেট পৃথক করা হয়।
- Till August 1947, the Government of India functioned under the administrative framework of the 1919 Act, as the federation provisions of the 1935 Act were never implemented. ১৯৪৭ সালের আগস্ট পর্যন্ত ভারত সরকারের প্রশাসন মূলত ১৯১৯ সালের আইনের কাঠামোতেই পরিচালিত হয়েছিল, কারণ ১৯৩৫ সালের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কার্যকর হয়নি।